ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পদ্মা নদীতে ৩১টি কোরবানির গরু নিয়ে ট্রলার ডুবি

মুন্সীগঞ্জে লৌহজংয়ের সামুরবাড়ি এলাকায় পদ্মার শাখা নদীতে ৩১টি গরু নিয়ে বালু বোঝাই বাল্কহেডর ধাক্কা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার(১৬জুলাই) দুপুর ২টায় বালু বোঝাই বাল্কহেড ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসাইন।৩১ টি গরু বোঝাই ট্রলারের সাথে বালু বোঝাই বাল্কহেডের ধাক্কা লাগলে সাথে সাথেই ট্রলারটি ডুবে যায় জানা যায়, গরু বোঝাই ট্রলারটি শরিয়তপুর থেকে ঢাকার উদ্দেশ্যে কোরবানির পশুর হাটে যাওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।


এতে এখন পর্যন্ত কোন মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রলারে থাকা ৩১ টি গরুর মধ্যে ২৪টা তীরে উঠতে পারলেও ৬টা নিখোঁজ এবং একটা গরু মৃত অবস্থায় উদ্ধার হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑